হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিজিবির কাছে সশস্ত্র জেএসএসের দুই সদস্যের আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার

খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্র ও গোলাবারুদসহ জনসংহতি সমিতি (জেএসএস) (মূল) দলের দুই সশস্ত্র সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে তারা স্বেচ্ছায় সীমান্তরক্ষী বাহিনীর কাছে আত্মসমর্পণ করে বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীন ট্রিগহাইট বিওপির কমান্ডারের কাছে জেএসএস (মূল) দলের দুই সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। পরে সকালে ব্যাটালিয়নের একটি দল প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিয়ে ট্রিগহাইট বিওপিতে পৌঁছে আত্মসমর্পণকারী দুজনকে অস্ত্র ও সরঞ্জামসহ পানছড়ি ব্যাটালিয়ন সদরে নিয়ে আসে।

আত্মসমর্পণকারীরা হলেন—হৃদয় চাকমা (১৯) ও রিয়েল চাকমা (২১)। হৃদয় রাঙ্গামাটির সাজেক এলাকার ইন্দ্র কুমার চাকমার ছেলে, আর রিয়েল খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আলিচান পাড়ার বাসিন্দা এবং রুপায়ন চাকমার ছেলে। তাদের কাছ থেকে পাওয়া আলামতের মধ্যে রয়েছে একটি এম-ফোর-এ-ওয়ান (M4A1) রাইফেল, একটি শটগান, ২৫২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, দুটি ইউনিফর্ম, দুটি পোচেস, দুটি স্লিং এবং তিনটি মোবাইল ফোন। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে একটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন ফোন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পার্বত্য অঞ্চলে সশস্ত্র তৎপরতা নিয়ন্ত্রণ এবং শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির চলমান তৎপরতার অংশ হিসেবে এ আত্মসমর্পণের ঘটনা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। আত্মসমর্পণকারী দুই ব্যক্তি এবং উদ্ধার হওয়া অস্ত্র-সরঞ্জাম নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম