হোম > সারা দেশ > চট্টগ্রাম

চারদিনেও জ্ঞান ফেরেনি রেশমির, চোখ দিয়ে বের হচ্ছে ব্রেন ম্যাটার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চারদিন ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছোট্ট শিশু রেশমি আক্তার (১১)। তার চোখ দিয়ে বের হয়ে আসছে ‘ব্রেন ম্যাটার’। চারপাশে শুধু যন্ত্রের শব্দ। হার্ট, কিডনি ও ফুসফুস চলছে সাপোর্টে।

চিকিৎসকরা জানান, রেশমির এখনো জ্ঞান ফেরেনি। তার শরীরের বিভিন্ন অঙ্গ একের পর এক বিকল হয়ে যাচ্ছে। চোখের ভেতর দিয়ে গুলি ঢুকে গেছে। এতে তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান দিয়ে ব্রেন ম্যাটার (মস্তিষ্কের উপাদান) বের হচ্ছে। এ অবস্থায় অপারেশন করাও সম্ভব নয়।

চমেক হাসপাতালের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. বাকী বিল্লাহ জানান, রেশমির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে সম্পূর্ণ লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

চমেক হাসপাতালের করিডোরজুড়ে শুধু অপেক্ষা। পরিবারের মানুষগুলো নিঃশব্দে বসে আছেন—কারো হাতে তসবিহ, কারো নির্ঘুম প্রার্থনা। হয়তো একবার চোখ খুলবে রেশমি, হয়তো আবার কাউকে নাম ধরে ডাকবে। প্রতিটি মিনিট যেন দীর্ঘ এক অনিশ্চয়তা, তবু আশাটুকু এখনো নিভে যায়নি।

তার ভাই ফয়সাল আহমেদ বারবার শুধু একটা কথাই বলছেন, ‘আমরা আল্লাহকে ডাকছি শুধু, রেশমি যেন ফিরে আসে।’

গত বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদের রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়া বিহারি কলোনিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হাসান রাজু নামে এক যুবক। মুখোশ পরা কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। সেই সময় পাশ দিয়ে দোকানে পান কিনতে যাচ্ছিল ছোট্ট রেশমি। এতে সে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ডাকাতের দৌরাত্ম্য, আতঙ্কে জনজীবন

‘আমার ফাঁসি চাই’ লিখে ফেসবুকে পোস্ট এমপির

টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের পাঁচ কর্মকর্তার ৮ বছর কারাদণ্ড

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির লোকজন পলাতক

ফেনী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সর্বোচ্চ নজরদারি

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রোলারের সঙ্গে ধাক্কা, নিহত ১ আহত ৪

স্কুলের সভাপতি হতে আ.লীগ নেতার দৌড়ঝাঁপ

ডুবে গিয়েছিলেন উত্তাল সাগরে, ফিরলেন ৫৪ বছর পর

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মিস্টার সম্পাদক পিপুল

গুলিয়াখালী সৈকতে পর্যটকদের ওপর হামলা, ৫ জনের বিরুদ্ধে মামলা