হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে ৭২ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে ৭২ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি। গত দু'দিনের অভিযানে জেলার পরশুরাম উপজেলার কেতরাংগা, তারাকুচা, ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম এবং চম্পকনগর বিওপির সীমান্তবর্তী এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

এর মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, গেঞ্জি, থ্রি-পিস, শাল কাপড়, মেয়েদের জামা, শার্ট, প্যান্ট, বিস্কুট, ক্রোকারিজ আইটেম, টু-পিস, পন্ডস পাউডার, চিনি, মোবাইল ফোন, ট্রলি ব্যাগ, জায়নামাজ, কিশমিশ, নেহা মেহেদী। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৭২ লাখ ২৬ হাজার ৬১০ টাকা। জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

ফেনী-৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন 'দৈনিক আমার দেশ'কে এসব তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি'র অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে ।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার