হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে মাতৃমায়া আবাসিক হোটেল থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। শনিবার দুপরে হাজীগঞ্জ থানা পুলিশ হোটেল কক্ষের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। পরে চাঁদপুর থেকে পিবিআই এসে লাশের পরিচয় সনাক্ত করে।

পরিচয়হীন অজ্ঞাত ব্যক্তি মো. ইলিয়াস কাজী (৬৫) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের কাজী বাড়ীর আদম আলী কাজীর ছেলে।

নিহত ইলিয়াস কাজীর ছেলে মাহদী হাসান কাজী জানান, আমার বাবা গত ৮ মে থেকে নিখোঁজ ছিলো। আত্মীয় স্বজনের বাড়ীতে খোঁজাখুঁজি করে না পেয়ে ১২ জুন ফরিদগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করি, যার নং ৬১৮। পরবর্তীতে আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) জানতে পারলাম হাজীগঞ্জে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। পরে আমরা থানায় এসে লাশ শনাক্ত করি।

মাতৃমায়া আবাসিক হোটেলের মালিক ফারুক হোসেন লিটন জানান, ১২ জুন (শুক্রবার) সন্ধ্যায় মো. ইলিয়াস কাজী আমাদের হোটেলে উঠেন। পরবর্তীতে ১৩ জুন (শনিবার) দুপর আড়াইটা পর্যন্ত রুমের দরজা বন্ধ এবং কয়েকবার নক করেও কোন সাড়া শব্দ না পেয়ে থানায় ফোন করি। পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দরজা ভেঙ্গে লাশ বের করে আনে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান জানান, বিকেল পর্যন্ত কয়েকবার দরজা নক করেও ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে মাতৃমায়া আবাসিক হোটেলের ম্যানেজার রায়হান হোটেল মালিক ফারুক হোসেন লিটনকে জানান। লিটন থানায় ফোন করলে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।

তিনি সংবাদকর্মীদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক পান করে ইলিয়াস কাজী মৃত্যুবরণ করেছে। তবে ময়নাতদন্তের পর কিভাবে মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ