হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবারও আওয়ামী দোসরদের দখলে সীতাকুণ্ড প্রেসক্লাব

জহিরুল ইসলাম, সীতাকুণ্ড প্রতিনিধি

বিভাগীয় শহর চট্টগ্রাম প্রেসক্লাব আওয়ামী দোসরমুক্ত হলেও পালিয়ে যাওয়া স্বৈরাচারীরা আবারও দখল নিয়েছে সীতাকুণ্ড প্রেসক্লাব। ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহায়তায় প্রেসক্লাবটি দখল করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে আওয়ামী দোসররা। যার ফলে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের সাংবাদিক ও রাজনৈতিক শক্তির বিরুদ্ধে রীতিমতো তথ্যসন্ত্রাস চালাচ্ছে তারা। এমনকি সম্প্রতি ডানপন্থি সাংবাদিকদের ঘায়েল করতে চট্টগ্রাম আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে ফ্যাসিবাদের এ দোসররা।

জানা যায়, জুলাই বিপ্লবের আগে সীতাকুণ্ড প্রেসক্লাব দেশের অন্যান্য প্রেসক্লাবের মতোই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পা চাটা প্রতিষ্ঠানে পরিণত হয়। প্রেসক্লাবের দুই তৃতীয়াংশ সদস্য আওয়ামী লীগ পদধারী ও আওয়ামী দোসর। ৫ আগস্টের পর দেশজুড়ে যখন আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত প্রেসক্লাব গঠন হচ্ছিল তখন এ ফ্যাসিবাদের দোসররা তড়িঘড়ি করে গত ১৭ সেপ্টেম্বর একটি পাতানো নির্বাচনের আয়োজন করে। সাবেক বুয়েট ছাত্রলীগ নেতা ও তৎকালীন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম এই নির্বাচনের নেতৃত্ব দেন। প্রহসনের নির্বাচন বুঝতে পেরে ওইদিন সকাল ১০টায় বৈষম্যবিরোধী ছাত্ররা এ নির্বাচনে বন্ধ করে দেয়। কিন্তু ফ্যাসিবাদের দোসররা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের অপেক্ষা করে এ বিতর্কিত নির্বাচন সম্পূর্ণ করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রেস ক্লাবে এসে দ্রুত ফলাফল ঘোষণা করেন। বিতর্কিত ইউএনও কর্তৃক ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে এই নির্বাচনকে পাতানো আখ্যা দিয়ে ক্ষুব্ধ সাংবাদিকেরা গত ৬ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করে। কিন্তু কোনো কিছুতে কর্ণপাত করেনি আওয়ামী দোসররা। তারা আরও আগ্রাসী হয়ে প্রেসক্লাবে উপজেলা কৃষক লীগের আহ্বায়কসহ আওয়ামী দোসরদের দিয়ে কম্বল বিতরণের পাশাপাশি নানা প্রোগ্রাম করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার মিশনে নামে। বাধ্য হয়ে গত ৭ ফেব্রুয়ারি ইসলামী ও জাতীয়তাবাদী সাংবাদিকরা প্রেসক্লাবকে আওয়ামী পদধারী ও দোসরমুক্ত ঘোষণা করে। পালিয়ে যায় আওয়ামী পদধারী ও দোসররা।

এরপর গত ৭ ফেব্রুয়ারি ফ্যাসিবাদ মুক্ত সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক আমার দেশ সীতাকুণ্ড প্রতিনিধি জহিরুল ইসলাম আহ্বায়ক, দৈনিক সংগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিএসসি যুগ্ম আহ্বায়ক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি সোলায়মান মেহেদীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আ ফ ম বোরহান।

আওয়ামী দোসর মুক্ত এ আহ্বায়ক কমিটির নেতৃত্বে জুলাই বিপ্লবে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে একটি হলের নামকরণ করা হয়। দেশের প্রথম শহীদ আবু সাঈদের নামে নির্মাণ করা হয় শহীদ আবু সাঈদ গেইট। শহীদ মীর মুগ্ধের নামে বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপন করা হয়। চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব ও দৈনিক আমার দেশের চট্টগ্রাম আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি শহীদ ওয়াসিম আকরাম হলের উদ্বোধন করেন। রমজানে প্রেসক্লাবের আঙিনায় গণইফতার পার্টির আয়োজন করা হয়। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণসহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকেও সহায়তা প্রদান করা হয়। এছাড়া বিএনপি, জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা নিয়মিত প্রেসক্লাব পরিদর্শন করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসাবে অংশগ্রহণ করেন।

কিন্তু জুলাইয়ের শহীদ ও বিপ্লবীদের নিয়ে এমন কর্মযজ্ঞ সহ্য হয়নি ফ্যাসিবাদের দোসরদের। ফোরকান আবু, কাইয়ুম, হেদায়েত ও লিটনসহ আওয়ামী দোসরদের ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে গত ৩ মে ভোর রাতে প্রেসক্লাব আবারও দখলে নেয়। এ সময় ভেঙে ফেলা হয় শহীদ আবু সাঈদ গেটের নাম ফলকসহ জুলাই বিপ্লবের সকল স্মৃতিচিহ্ন। দ্রুত বিচার আইনে মামলা দেওয়া হয় আওয়ামী দোসরমুক্ত প্রেসক্লাবের আহ্বায়ক ও আমার দেশ প্রতিনিধি জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিএসসি, সদস্য ও দিনকাল প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সদস্য ও খোলা কাগজ প্রতিনিধি হাকিম মোল্লার বিরুদ্ধে। দিন-দুপুরে মহাসড়কের ওপর হামলা করা হয় আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস ভূঁইয়া ও তার স্ত্রী সন্তানের ওপর। এতেও ক্ষান্ত না হয়ে তারা সাংবাদিকদের নিয়ে নানা তথ্যসন্ত্রাস চালিয়ে পরিবেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করে চলছে।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ