হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ: চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারো রাষ্ট্রক্ষমতায় যাবে বিএনপি। এজন্য বিএনপির নেতাকর্মীদের আদর্শ রাজনৈতিক কর্মী হতে হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নগরের বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণকালে এসব কথা বলেন চসিক মেয়র। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণ করেন তিনি।

চসিক মেয়র বলেন, প্রতিষ্ঠার পর থেকে চারবার রাষ্ট্র পরিচালনা করে বিএনপি। এটি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি যেমন অতীতে মানুষের কাছে সমাদৃত হয়েছে, সেভাবেই সমাদৃত হওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের আদর্শ রাজনৈতিক কর্মী হতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনবার সরকার গঠন করে বিএনপি। চব্বিশের আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা।

এসময় আরো উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭