হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে ট্রলি চালক হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে ট্রলি চালক হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামাল হোসাইন এ রায় দেন।

হত্যার শিকার ওয়াসিম উপজেলার শিকিরচর গ্রামের বেপারী বাড়ির সাহেব আলী বেপারীর ছেলে। তিনি পেশায় ট্রলি চালক ছিলেন। আসামি আরিফ হোসেন বেপারী একই বাড়ির তৈয়ব আলী বেপারীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, মিজানুর রহমান ওরফে বালু মিজান পরিবারের সাথে হত্যার শিকার ওয়াসিম পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৯ জুন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মিজানুর রহমান ফোন করে ওয়াসিমকে ঘর থেকে ডেকে নিয়ে রাতের কোন এক সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বাড়ির পাশের সেচ প্রকল্পের বাধের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়। পরদিন সকালে তার লাশের সন্ধান পায় পরিবার। এ ঘটনায় ৩০ জুন মতলব উত্তর থানায় ওয়াসিমের মা জাহানারা বেগম (৬০) বাদী হয়ে ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।

আসামিরা হলেন- তৈয়ব আলী বেপারীর ছেলে মিজানুর রহমান ওরফে বালু মিজান (৪৫), আরিফ হোসেন বেপারী (৪৩), মো. আজাদ বেপারী (৪০), মো. করিম বেপারী (৩৮), মেয়ে সালমা বেগম (২৭) ও একই বাড়ির মোশারফ বেপারীর ছেলে মো. কুদ্দুছ বেপারী (২৫)।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়ালকে। তিনি মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন বলেন, মামলাটি আদালতে চলমান অবস্থায় ২৫ জনের স্বাক্ষ্যগ্রহণ করা হয়। স্বাক্ষ্য প্রমাণ, মামলার নথিপত্র পর্যালোচনা ও আসামি তার অপরাধ স্বীকার করায় বিচারক তার উপস্থিতিতে এই রায় দেন। অপর আসামিদের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

জেডএম

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বদলি

বাঁশখালীতে খাল খনন উদ্বোধন করলেন জামায়াত এমপি

চট্টগ্রামে পুলিশি বাধায় পণ্ড শিক্ষার্থীদের গ্রাফিতি আঁকা কর্মসূচি

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর সেই শিক্ষা কর্মকর্তা বদলি

ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৫

দেশটাকে আরও পাল্টাতে হবে: হাসনাত আবদুল্লাহ

শহীদ মাসুম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামির জামিন

জুলাই বিপ্লব নিয়ে যা বললেন শিল্পী আসিফ আকবর

লামায় ১০ একর পাহাড় কেটে ইটভাটা নির্মাণের প্রস্তুতি