হোম > সারা দেশ > চট্টগ্রাম

জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ১১ দলীয় ঐক্যর বিক্ষোভ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

শনিবার বিকেল খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের শান্তিনগর মোড় হয়ে ভাঙা ব্রিজ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, জুলাই সনদের সব প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি এবং রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। তিনি সরকারের সাম্প্রতিক কার্যক্রমের সমালোচনা করে বলেন, সরকার জনগণকে কার্ডের লোভ দেখিয়ে তেল গ্যাসের সংকট সৃষ্টি করার মাধ্যমে দ্রব্য মূল বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, এনসিপির জেলা আহ্বায়ক মো. নুর আলম, আহ্বায়ক কমিটির সদস্য সচিব সুবোধ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় জনগণের দুর্ভোগ আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

সমাবেশ শেষে আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান