হোম > সারা দেশ > চট্টগ্রাম

জিততে পারবে না জেনে পিআর নিয়ে ভুলভাল বুঝাবার চেষ্টা করছে: বুলু

জেলা প্রতিনিধি, চাঁদপুর

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, এ দেশের মানুষ কি জিনিস তা বুঝে না। অথচ নির্বাচনে জিততে পারবে না জেনে একটি দল এসব নিয়ে সাধারণ মানুষকে ভুলভাল বুঝাবার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলছি, এসব পিয়ার টিয়ার এদেশে চলবে না।

বুলু বলেন, বাংলাদেশ ছিল একটি তলাবিহীন ঝুড়ি। সে অবস্থা থেকে দেশকে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান একটি স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশে পরিণত করে গিয়েছিলেন। আর ১৬ বছরে শেখ হাসিনা সেই বাংলাদেশকে ফকির করে দিয়ে পালিয়েছেন।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেন, মাহবুব আলম স্বপন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ, সিনিয়র নেতা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সহ-সভাপতি, দেওয়ান শফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর চাঁদপুর সদর ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনের মাধ্যমে পৌর বিএনপি'র সভাপতি নির্বাচিত হয়েছেন আক্তার হোসেন মঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ। সদর উপজেলা বিএনপির সভাপতি হয়েছেন শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭