হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে কিশোর গ্যাং নেতা নিহত

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী সদর হাসপাতাল। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কিশোর গ্যাং নেতা ও মাদক কারবারি মো. নীরব (২৬) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন। এরই মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের বাংলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নীরব আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল গনির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নীরব চুরি, ডাকাতি, ছিনতাই, দখলসহ নানা অপরাধের সাথে যুক্ত ছিলেন। মাদক কারবার ও কিশোর গ্যাং লিডার ছিলেন তিনি। কিছু দিন আগে মাদক নিয়ে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝির (২৮) ভাতিজার সাথে নীরবের বিরোধ দেখা দেয়।

ওই বিরোধের জেরে রোববার সকাল ১০টার দিকে নীরব তার তিন সহযোগীকে নিয়ে রুবেল মাঝির ওপর হামলা চালায়। ওই সময় ছুরিকাঘাতে রুবেল মাঝির তিন-চারজন অনুসারী আহত হন। পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে দুপুর ১২টার দিকে নীরবের অনুসারীরা প্রতিপক্ষ রুবেলের বাড়ির সামনে চলে যান। তখন রুবেলের লোকজন নীরবকে আটক করে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে নোয়াখালী সদ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে নীরব মারা যান।

নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, রোববার সন্ধ্যার কিছুক্ষণ আগে আহত অবস্থায় নীরবকে হাসপাতালে আনা হয়। আমরা তার স্বজনদের বলেছি, অবস্থা সংকটাপন্ন। তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তারা গড়িমসি করে। পরে সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।

সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় নীরবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, নীরব চুরি, ডাকাতি, ছিনতাই, দখল, কিশোর গ্যাং, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিল। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গুইমারায় বজ্রপাতে নিহত ১

লামায় ৭ মিয়ানমার নাগরিক আটক

জামিনে বেরিয়ে স্কুলে মব, প্রধান শিক্ষিকাকে লাথি আ.লীগ নেতার

পুলিশ হেফাজতে থেকেই মামলা করলেন র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার আসামি

নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে উদ্ধার ইটভাটা শ্রমিকের লাশ

চট্টগ্রামে কোল্ড স্টোরেজের আগুন নিয়ন্ত্রণে

আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন রোহিঙ্গা কিশোরের

২০ লাখ টাকা চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, আহত ৫

যুবদল নেতার অফিসে ছাত্রদলের ৮ নেতাকর্মীকে নির্যাতনের অভিযোগ

চট্টগ্রামে কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট