হোম > সারা দেশ > চট্টগ্রাম

লামা পৌরসভায় ৮ লাখ টাকা রাজস্ব আদায়

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

বান্দরবান জেলার লামা পৌরসভার ‘সেবা সপ্তাহ’ ২৫ শেষ হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পৌর প্রশাসক ও নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, গত এক সপ্তাহে হোল্ডিং কর বাবদ ৬ লাখ ৬০ হাজার ২৬৯ টাকা, ট্রেড লাইসেন্স বাবদ ১ লাখ ২৪ হাজার ৮৭৮ টাকা, পানি সরবরাহ বিল বাবদ ১৯ হাজার ৬৩১ টাকা এবং বিভিন্ন প্রত্যয়ন বাবদ ৫ হাজার ৩০০ টাকা আদায় হয়েছে। সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য কেবল রাজস্ব আদায় নয় বরং নাগরিকদের সময়মতো পৌরকর ও বিল পরিশোধে উৎসাহিত করা।

পৌরসভার সার্বিক উন্নয়নের জন্য নিয়মিত পৌরকর ও অন্যান্য বিল পরিশোধের আহবান জানান মো. মঈন উদ্দিন।

সেবা সপ্তাহে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আব্দুর রাজ্জাক, পৌরসভার প্রকৌশলী রুইপ্রু এমং মার্মা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, লাইসেন্স ইন্সপেক্টর মো. তানফিজুর রহমান ও কর নির্ধারক নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১৬ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ সেবা চলে। সেবা সপ্তাহে পৌরসভা এলাকার নাগরিকরা বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি এবং পানির বিলসহ অন্যান্য ফি পরিশোধ জরিমানা মওকুফের সুযোগ পেয়েছেন। এই সময়ের মধ্যে বকেয়া পরিশোধের ওপর ৫০% জরিমানা মওকুফ করার সুযোগ দেয় পৌরসভা কর্তৃপক্ষ। যা নাগরিকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এতে মোট ৮ লাখ ১০ হাজার ৭৮ টাকা রাজস্ব আদায় হয়।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন সেবা সপ্তাহের উদ্বোধন করেন।

হামলা-লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার

সেন্টমার্টিনে কেয়াগাছ কেটে দখলের চেষ্টা

কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

ধানের শীষে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক, যা বললেন স্বামী

নোয়াখালীর ৬টি আসনে ৩৫ প্রার্থীর জামানত বাতিল

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

ওমরা শেষে ফেরার পথে চালকসহ ৫ বাংলাদেশি নিহত