হোম > সারা দেশ > চট্টগ্রাম

আলীকদমে কৃষকের জালে ধরা পড়ল বিশাল অজগর

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

বান্দরবানের আলীকদম উপজেলায় কৃষকের সবজি ক্ষেতের জালে একটি বিশাল অজগর সাপ ধরা পড়েছে। উপজেলার নয়াপাড়া ইউনিয়নের আব্বাস কারবারী পাড়ার কৃষক মাওলানা শামশুল হুদার ক্ষেতে সাপটি আটকে যায়।

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।

পরে বন বিভাগের কর্মকর্তারা সাপটিকে উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছেন।

কৃষক শামশুল হুদা জানান, সম্ভবত শনিবার রাতে অজগরটি তার ক্ষেতের ওপর দিয়ে যাচ্ছিল। কিন্তু ক্ষেতের চারপাশে জাল দিয়ে ঘেরা থাকায় সাত ফুট লম্বা সাপটি সেখানেই আটকে যায়। সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে তিনি সাপটিকে দেখতে পান এবং বন বিভাগে খবর দেন।

খবর পেয়ে লামা বন বিভাগের মাতামুহুরি রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিনের নির্দেশে বিট কর্মকর্তা মো. রনি পারভেজের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে।

এ বিষয়ে লামা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের সহায়তায় সুস্থ অবস্থায় অজগর সাপটি উদ্ধার করে মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।

ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৬

বারে ডেকে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

হাজীগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা যুবদল কর্মীর

জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড

ইসলাম ধর্ম, নবী (সা.)-কে নিয়ে কটূক্তি, হিন্দু যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ

মেহেদির কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন এমপি সেলিম