হোম > সারা দেশ > চট্টগ্রাম

অপহৃত তিন রোহিঙ্গা নাগরিক উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

অপহৃত তিন রোহিঙ্গা নাগরিক

কক্সবাজারের রামুতে অপহৃত তিন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে রামু থানা পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আহত অবস্থায় আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকার পাহাড়ি অঞ্চল থেকে তাদের উদ্ধার করা হয়।

রামু থানা পুলিশ সূত্রে জানা যায়, অপহরণকারী চক্র ভিকটিম ফয়েজ উদ্দিন (৩০), জালাল উদ্দিন (৪০) ও রহিম উল্লাহ (৩৪)কে অপহরণ করে নির্জন পাহাড়ে নিয়ে বেধড়ক মারধর করে মুক্তিপণ দাবি করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অপহরণকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে মো. বাবু (২৩) নামে এক অপহরণকারী হাতে নাতে ধরা পড়ে এবং গণপিটুনিতে গুরুতর আহত হয়। তার সঙ্গে থাকা অন্য ৩–৪ জন সহযোগী পালিয়ে যায়।

খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপহৃত তিন রোহিঙ্গা নাগরিকসহ আহত অপহরণকারীকে উদ্ধার করে। পরে তাদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অপহৃতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। গুরুতর আহত অবস্থায় অপহরণকারী বাবুকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

রামু থানা জানিয়েছে, অপহরণ চক্রের অন্যান্য পলাতক সদস্যদের চিহ্নিত ও গ্রেপ্তারের অভিযান চলছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে জানান।

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক

মতলব উত্তরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার