হোম > সারা দেশ > চট্টগ্রাম

আওয়ামী লীগ–বিএনপি মিলে রাস্তার ৪০ গাছ লুট

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সমিতিরহাট-হাওলাদার সড়কে ছায়াদার প্রায় ৪০টি গাছ কোনো টেন্ডার ছাড়াই বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, গাছগুলো ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মিন্টু ফরাজি ও যুবদলের সাবেক আহ্বায়ক মাসুদ শেখ ভাগাভাগি করে নিয়েছেন।

‎

‎গাছগুলোর ক্রেতা আবু তাহের সাংবাদিকদের বলেন, “দুই মাস আগে মাসুদ শেখ আমার কাছে ৩২টি গাছ ৫৫ হাজার টাকায় বিক্রি করেন। আমি সুবিধা দেখে গাছ কেটে নিয়েছি। এ জন্য যদি আমি দোষী হই, তাহলে শাস্তি মেনে নেবো। তবে পুরো টাকা এখনো দিইনি; ১০ হাজার টাকা মাসুদ শেখকে দিয়েছি, বাকি টাকা ইউনিয়ন পরিষদে দেয়ার কথা।”

‎

‎স্থানীয়রা অভিযোগ করে বলেন, “টেন্ডার ছাড়া গাছ বিক্রির কোনো সুযোগ নেই। অথচ আওয়ামী লীগ ও বিএনপি নেতারা যোগসাজশে গাছ বিক্রি করে অর্থ লুট করেছেন।”

‎

‎অভিযোগের বিষয়ে যুবদল নেতা মাসুদ শেখ বলেন, “সড়ক নির্মাণের সময় গাছগুলো বেকু দিয়ে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল। জনগণের সুবিধার্থে চেয়ারম্যান মিন্টু ফরাজির অনুমতি নিয়ে আমি বিক্রি করেছি। এখনো ক্রেতা পুরো টাকা দেয়নি। সমাজসেবার কাজে এগোতে গিয়ে যদি অপরাধ করে থাকি, তবে দায় স্বীকার করছি।”

‎

‎তবে চেয়ারম্যান মিন্টু ফরাজি অভিযোগ অস্বীকার করে বলেন, “গাছ বিক্রির অনুমতি দেয়ার এখতিয়ার আমার নেই। বিষয়টি নিয়ে আমি ইউএনও স্যারকে জানিয়েছি। তিনি গাছগুলো কেটে এক জায়গায় রাখতে বলেছেন। বিক্রির ব্যাপারে আমি কিছু জানি না।”

‎

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান বলেন, “গাছ বিক্রির বিষয়ে আমি কিছুই জানি না। ইউনিয়ন পরিষদের গাছ কোনোভাবেই উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়া বিক্রি করার নিয়ম নেই।”

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম