হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীর ‘ড্রোন নির্মাতা’ আশির উদ্দিনের পাশে বিএনপি

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীর ক্ষুদে বিজ্ঞানী ‘ড্রোন নির্মাতা’ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার দুপুরে বাশঁখালীর পশ্চিম পুইছড়িতে আশির উদ্দিনের বাড়িতে যান বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এসময় তিনি কারিগরি সহযোগিতা হিসেবে তারেক রহমানের পক্ষ থেকে আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি তার আরো বেশি দক্ষতা অর্জনের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

আশির উদ্দিন বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের একজন প্রতিভাবান তরুণ। তিনি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে নিজ গ্রামে গড়ে তুলেছেন ‘এয়ারক্রাফট মেইনটেন্যান্স ল্যাব’ নামে একটি ক্ষুদ্র গবেষণাগার। মাত্র ১৫ বর্গফুট আয়তনের এই ল্যাবে তিনি ২০১৬ সাল থেকে প্রায় ৬০০ বিমান মডেল নির্মাণ করেছেন। তার এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সামরিক বাহিনী

তাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে। এখন পর্যন্ত তিনি ১০টি কার্যকর ড্রোন তৈরি করেছেন। প্রতিটি ড্রোন তৈরিতে তার ৬

সদস্যের টিম কাজ করে এবং সময় লাগে ১০-১৫ দিন। ড্রোনগুলোর মধ্যে ১০ কেজি ওজনের ড্রোনের মূল্য ৩ থেকে ৪ লাখ টাকা এবং ২০ কেজি ওজনের ড্রোনের দাম প্রায় ৬ লাখ টাকা পর্যন্ত হয়।

আশির উদ্দিনের এই অর্জনকে উৎসাহিত করতেই বিএনপির নেতৃত্বাধীন প্রতিনিধি দল সরেজমিনে তার সঙ্গে সাক্ষাৎ করতে বাঁশখালীতে আসেন।

এমএস

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম