হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবশেষে এক টেবিলে জেরী-মাম্যাচিং-জাবেদ

জেলা প্রতিনিধি, বান্দরবান

পার্বত্য জেলা বান্দরবানে বিএনপির প্রভাবশালী নেতা সাচিং প্রু জেরী-মাম্যাচিং ও জাবেদ রেজার মধ্যে চলা দ্বন্দ্বের অবসান ঘটেছে প্রায় ৯ বছর পর। কোন্দলে বিপর্যস্ত হয়ে পড়া বান্দরবান বিএনপির বিরোধ নিষ্পত্তির জন্য উভয়গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়ার পর নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।

রোববার রাত ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে আহ্বায়ক কমিটির পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১৬ সালের পর এই প্রথম এই তিন নেতা একই টেবিলে বসেছে। এতোদিন দুইভাগে বিভক্ত হয়ে দলীয় কর্মসূচি পালন হয়েছে বান্দরবানে। এদিকে বৈঠক শেষে বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, তারেক রহমানের নির্দেশ হচ্ছে দলে কোনো বিভেদ ও মতভেদ রাখা যাবে না। দল করতে হলে আমরা সবাই দলের হাই কমান্ডের নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে। খুব শীঘ্রই প্রথম বৈঠকের বিষয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি বলেন, এবার সুযোগ হয়েছে দলকে তৃণমূল থেকে জেলা পর্যন্ত শক্তিশালী করার। আহ্বায়ক কমিটির বৈঠকের মধ্যে আমরা সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি।

এর আগে গত ২ ফেব্রুয়ারি বিএনপি বান্দরবানের সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরিকে আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. জাবেদ রেজাকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করেন।

পাঁচ সদস্যের কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রশীদ ও সদস্য রাজপুত্র বধূ মাম্যাচিং।

জানা গেছে, বোমাং রাজপরিবারের সদস্য সাচিংপ্রু জেরী ও মাম্যাচিং মারমা সম্পর্কে মামি-ভাগনে। রাজপরিবারের বধূ মাম্যাচিং হচ্ছেন সাচিংপ্রু জেরীর মামি। অতীতে এই দুই নেতা সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম