হোম > সারা দেশ > চট্টগ্রাম

শ্বশুরবাড়িতে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ

উপজেলা প্রতিনিধি, মহেশখালী (কক্সবাজার)

কক্সবাজারের মহেশখালীতে শ্বশুরবাড়ি থেকে জেমি আক্তার নামে ২৮ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট বিলপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জেমি একই ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মোহাম্মদ কাসেমের মেয়ে ও দক্ষিণ রাজঘাট বিলপাড়া এলাকার প্রবাসী পারভেজের স্ত্রী।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মেয়র-কাউন্সিলর হতে মাঠে বিএনপির তিন শতাধিক নেতা-নেত্রী

রেডি টার্মিনালের দিকে ঝুঁকছে বিদেশি বিনিয়োগকারীরা

ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৬

বারে ডেকে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

হাজীগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা যুবদল কর্মীর

জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড