হোম > সারা দেশ > চট্টগ্রাম

লুটেরা-মাফিয়াদের হাতে আপনাদের ভবিষ্যৎ তুলে দিয়েন না

হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

গুণ্ডা-পান্ডার অভিভাবক লুটেরা-মাফিয়াদের হাতে আপনাদের ভবিষ্যৎ তুলে দিয়েন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ ঢাকা-৮ আসনের হাবিবুল্লাহ বাহার কলেজে এনসিপির প্রার্থী নাসীরউদ্দীন পাটোয়ারীর ওপর সন্ত্রাসী হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘আমার ভাই নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে হামলা করেছে ছাত্রদল। ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী বিগত ফ্যাসিস্ট-বিরোধী সময়ের বিপ্লবী যোদ্ধা।

পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী? বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুত শুরু করলেন আপনারা! এটা কি আপনাদের প্ল্যানের অংশ?

ঢাকা-৮ আসনের ভোটারগণ, এবার আপনারা সিদ্ধান্ত নেবেন। ফ্যাসিস্ট হাসিনার আমলে শতকোটি টাকা বানানো নেতা-কর্মীদের রক্তের ওপর বসে আঁতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন কি না। যারা একজন এমপি পদপ্রার্থীর প্রতি সহিষ্ণু আচরণ করতে পারে না, তারা কীভাবে জনগণের হকের প্রতি ইনসাফ করবে?

প্রিয় দেশবাসী, গুণ্ডা-পান্ডার অভিভাবকদের হাতে, লুটেরা-মাফিয়াদের হাতে আপনাদের ভবিষ্যৎ তুলে দিয়েন না। নিজেদের অধিকার ও নিজেদের নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হোন।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম