হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেল্লাল হোসেন মিশরীকে হত্যার মূল আসামি আরমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।

এরআগে রোববার সন্ধ্যায় ঢাকার কদমতলীর থানার জুরাইন রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরমান রায়পুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের শাহ আলম বয়াতির ছেলে ও পেশায় রিকশাচালক। 

নিহত বেল্লাল হোসেন মিশরী রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও পেশায় ব্যবসায়ী। 

র‍্যাব জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর সাব রেজিস্ট্রি অফিসের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর রিকশা দাঁড় করানো নিয়ে আরমান ও অপর রিকশাচালক বৃদ্ধ কবির মোহরির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মারামারিতে জড়ায়। ঘটনাটি দেখতে পেয়ে যুবদল নেতা বেল্লাল তাদের থামাতে যায়। এসময় আরমান ক্ষিপ্ত হয়ে বেল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। এতে বেল্লাল গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

র‍্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বলেন, বেল্লাল হোসেন মিশরী নিহতের ঘটনায় তার স্ত্রী রহিমা আক্তার সিমু বাদি হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন। তার পেক্ষিতে আমরা অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামী আরমানকে ঢাকা থেকে গ্রেপ্তার করি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি