হোম > সারা দেশ > চট্টগ্রাম

নদীপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ

রাঙামাটির হরিনায়

জেলা প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটির সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে ছোট হরিনা বিজিবির অধীন ১২ বিজিবি ঘাট এলাকায় নদীপথে চলাচলকারী একটি নৌযানে তল্লাশি চালিয়ে এসব সার জব্দ করা হয়।

জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে সার পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন। নদীপথে টহল জোরদারের পাশাপাশি সন্দেহজনক নৌযানে তল্লাশি চালানো হয়।

অভিযানে ১২ বিজিবির হাবিলদার কে. এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অংশ নেয়। তল্লাশির একপর্যায়ে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার পাওয়া যায়। পরে এসব সার জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় সারসহ বিভিন্ন পণ্যের অবৈধ পাচার রোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। এর আগে গত মাসেও পৃথক অভিযানে ৩ হাজার ৫৫০ কেজি ইউরিয়া ও টিএসপি সার জব্দ করা হয়েছিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

সীতাকুণ্ডে চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুর্ঘটনা, যুবক নিহত

মাদরাসা অফিস কক্ষে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

হাটহাজারীতে মেয়ের সামনে দর্জিকে কুপিয়ে হত্যা

ছাগলনাইয়ায় সাংবাদিক হামলা মামলায় গ্রেপ্তার ১

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মৃত্যু

নগরের ৯০ শতাংশ এলাকা থেকে পানি নেমেছে: চসিক মেয়র

বাঁশখালীতে পাহাড়ি ঢলে দুই শিশুর মৃত্যু, পানিবন্দী দেড় লাখের বেশি মানুষ

শিক্ষার্থীকে তুলে নিয়ে চবি ছাত্রদল নেতার হুমকির অভিযোগ

বন বিভাগের আপত্তিতে মাঝপথে থেমে গেল কাজ

ভারী বর্ষণে রাঙামাটিতে দুর্ভোগে ২০ হাজার মানুষ