হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিদ্যালয়ে ক্লাস চলাকালীন অজ্ঞান পঞ্চম শ্রেণির ছাত্রী

উপজেলা প্রতিনিধি, লালমাই (কুমিল্লা)

কুমিল্লার লালমাই উপজেলায় শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন বমি করে অজ্ঞান হয়ে পড়েছে এক ছাত্রী। রোববার সকাল ১১টার দিকে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনশেট ভবনে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান ক্লাস চলাকালীন হঠাৎ বমি করে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায় এবং মাটিতে পড়ে গিয়ে আঘাত পায়। পরে শ্রেণি শিক্ষক শাকিলা আক্তারসহ সহপাঠীরা দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন।

দোশারীচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা রানী মজুমদার জানান, ওই সময় পঞ্চম শ্রেণির সমাজ বিষয়ের পাঠদান চলছিল। প্রচণ্ড গরমের কারণে হঠাৎ ছাত্রী বমি করে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে শ্রেণি শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা তার মাথায় পানি দিয়ে বিশ্রামের ব্যবস্থা করে। কিছুক্ষণ পর শিক্ষকদের তত্ত্বাবধানে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, শ্রেণি পাঠদান চলা অবস্থায় একজন ছাত্রী অসুস্থ হওয়ার খবর পেয়েছি। তাপদাহের কারণে শিক্ষার্থীদের সুস্থতা বিবেচনায় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের এক ঘণ্টা পরপর পানি পান করানো নিশ্চিত করতে শিক্ষা অফিসারকে বলা হয়েছে।

জেডএম

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’