হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে নারীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, আটক ১

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে রাতের আঁধারে বিধবা নারী খোদেজা বেগমকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার ঘটনায় শাহীন মিয়া নামের এক রংমিস্ত্রিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত তিনটায় উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। শাহীন একই গ্রামের মৃত সাইদুল হক প্রকাশ ছুট্টু মিয়ার ছেলে।

বিধবা নারী খোদেজা বেগম পাশের বাড়ির মৃত মুছা কলিম উল্লাহর স্ত্রী। সকালে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঝিকড্ডা গ্রামের শাহীন মিয়া পাশের বাড়ির বিধবা খোদেজা বেগমের ঘরে আসা-যাওয়া করতো। এরই মধ্যে বিধবার নতুন বিল্ডিংঘরের রঙের কাজ নেন শাহীন মিয়া। সোমবার দিবাগত রাত তিনটায় খোদেজা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন বেরিয়ে এলে শাহীন মিয়া পালিয়ে তার ঘরে চলে যায়।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত বিধবা খোদেজা বেগমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় ভুক্তভোগী বিধবা খোদেজা বেগম পাশের বাড়ির শাহীন মিয়ার নাম বললে তাৎক্ষণিক পুলিশ ঘর থেকে তাকে আটক করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আহত নারীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত শাহীন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে’।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার