হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের মনোনয়ন পত্র সংগ্রহ

উপজেলা প্রতিনিধি, পেকুয়া (কক্সবাজার)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া- পেকুয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারই প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপায়ন দেবে এর কাছ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষের প্রার্থী হিসেবে সালাহউদ্দিন আহমেদ-এর পক্ষে প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়নপত্র সংগ্রহ শেষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়নের প্রতীক ‘ধানের শীষে’ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য,আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ জানিয়ে গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী,সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা শুরু হবে আগামী ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম