হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবদল নেতা জানে আলম সিকদারের দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজানে নিহত উপজেলা যুবদল নেতা জানে আলম সিকদার (৪৮)-এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারো মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে সন্ধ্যার আগে তার লাশ ময়নাতদন্ত শেষে নিজ বাড়ি পূর্ব গুজরা ইউনিয়নের আজগর আলী সিকদার বাড়িতে নেওয়া হয়। লাশ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা জানে আলম সিকদারকে গুলি করে হত্যা করে। তিনি রাউজান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, রাউজানে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে জানে আলম সিকদারের মৃত্যুর খবরে রাতেই উপজেলা সদরের মুন্সিরঘাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার