হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে ছাত্রদলের নতুন কমিটির আনন্দ শোভাযাত্রা

জেলা প্রতিনিধি, নোয়াখালী

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নোয়াখালী জেলা নতুন কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে জিলা স্কুলের সামনের সড়কে গিয়ে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বে সংগঠন আরো গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করা হবে। সংগঠনের ভেতরের সকল বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে ছাত্রদলকে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা হবে।

জেডএম

রাজস্থলীতে চীনা জামাই; বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে শি লা

হেফাজতে নির্যাতন বন্ধের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, গোলাবাড়ি কেন পারছেন না?

মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

সংস্কারের পরই ভেঙে পড়ল রুমার সড়কব্যবস্থা

দখলে উজাড় হয়ে যাচ্ছে চট্টগ্রামের চুনতি বনাঞ্চল

স্কুল ছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না

মুরাদপুরে কভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত

রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ করে মুক্তিপণ দাবি, রোহিঙ্গা আটক

কুমিল্লায় টাস্কফোর্স অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ