হোম > সারা দেশ > চট্টগ্রাম

মহেশখালী উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি ইকবাল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

বাংলাদেশ গণ অধিকার পরিষদ (জিওপি)র অঙ্গসংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ওমর ফারুক ইকবালকে সভাপতি ও কায়ছার হামিদ সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে আগামী ৬ মাসের জন্য স্বাক্ষরিত প্যাডে কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি এম এ মান্নান ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসাইন। আগামী ৬ (ছয়) মাস মেয়াদে এ কমিটি কার্যক্রম পরিচালনা করবে।

নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের স্থানীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নতুন কমিটির সভাপতি ওমর ফারুক ইকবাল বলেন, যুব অধিকার পরিষদ হবে সত্যিকারের যুবকদের অধিকার আদায়ের সংগঠন। যারা নেতৃত্বে এসেছেন তারা যুবকদের অধিকার আদায়ে সব সময়ই সচেষ্ট থাকবে। আমরা বিশ্বাস করি যুব অধিকার পরিষদের নতুন নেতৃত্ব যুবকদের অধিকার আদায়ে কাজ করে যাবে। কথায় নয়, কাজের মাধ্যমে তারা প্রমাণ করবে যে সত্যিকারের যুবকদের সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম