হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত

চট্টগ্রাম ব্যুরো

ছবি: সংগৃহীত

গভীর রাতে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে চট্টগ্রাম বন্দরে চলামন ধর্মঘট আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার দিবাগত রাত ১টার দিকে এই প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকনের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন রমজানে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

সমবার সকাল ৮টা থেকে সবাই কাজে যোগ দেবে। একই সঙ্গে নৌ পরিবহন উপদেষ্টা ও বিডা চেয়ারম্যান ঢাকায় এই সরকার আমলে বন্দরকে বিদেশিদের কাছে লিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার যে ঘোষণা দিয়েছেন এতে বন্দরের শ্রমিক-কর্মচারীরা আশ্বস্ত হয়েছেন।

কিন্তু একই সঙ্গে আন্দোলনে নেতৃত্ব দেয়া ১৬ জন শ্রমিক-কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও তাদের বাসা বাতিল করার যে সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষ নিয়েছে, তাতে শ্রমিক কর্মচারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। এমন আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে বন্দর কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

নইলে আগামী ১৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে ফের নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে সংগঠনটি।

সাগরে ফিশিং ট্রলির ধাক্কায় এক জেলের মৃত্যু, নিখোঁজ আরেক জেলে

‎রায়পুরে জামায়াত–বিএনপি সংঘর্ষ, আহত ২

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কার্যক্রম নির্মূল করা হবে: আজম চৌধুরী

নির্বাচনের পর দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন আহমদ

সেনবাগে স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজের গণসংযোগ

কুমিল্লায় আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

সেনবাগে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, আহত ১৮

বিএনপি সরকার গঠন করলে মাদকমুক্ত সমাজ গড়া হবে : শাহজাহান চৌধুরী

দেবিদ্বারে ট্রাক প্রতীকের মাইকিংয়ে বাধা ও মারধরের অভিযোগ

১৩ আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি-জামায়াতের