নেতৃবৃন্দকে কুমিল্লা ১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
‘আমার নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখতে পাবেন’- এই বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতৃবৃন্দকে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মোবাশ্বের আলম ভুঁইয়া এমপি সামাজিক মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন । সামাজিক মাধ্যমে পোস্ট হওয়ার পর মুহুর্তেই ভাইরাল হয়ে যায় তার লেখাটি ।
তিনি পোস্টে লিখেন, "আসসালামু আলাইকুম, আমার প্রিয় কুমিল্লা-১০ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনাদের প্রতি আমার আকুল আবেদন দয়া করে আমাকে জনগণের কাছে ছোট করবেন না। আমার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমি বিভিন্ন দপ্তর থেকে জনগণের জন্য ভিক্ষা করে যতটুকু সহযোগিতা আদায় করে নিয়ে আসি সেটা অপব্যবহার করার চেষ্টা করবেন না। যে সমস্ত উন্নয়ন প্রকল্প আপনাদের মাধ্যমে প্রদান করছি, সেগুলার গুণগতমান চুক্তির শর্ত মোতাবেক রক্ষা করার চেষ্টা করবেন। যদি আমার এই নির্দেশ অমান্য করেন তাহলে আমার অন্য রূপ দেখতে পাবেন।"
এই পোস্টের কমেন্ট শাহ নেয়াজ নামে একজন কমেন্ট করেন, বাংলাদেশের আর কোনো এমপিকে এভাবে বলতে শুনিনি। আপনার সততা আপনাকে আরো অনেক উঁচুতে নিয়ে যাবে ইনশাআল্লাহ ।
মহিউদ্দিন নামে একজন কমেন্ট করেন, ইনশাআল্লাহ আমরা কখনোই আপনার বদনাম হোক এমন কাজ করব না । আপনার দেওয়া জনগণের আনামত জনগণকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সব সময়। তবে গুটি কয়েকজন আপনার এই পোস্ট থেকে যদি সাবধান না হয় । তাহলে তদের পরিনতি খারাপ হবে ।
এক ঘন্টার মধ্যে ভাইরাল হওয়া এই পোস্টে প্রায় চার শতাধিক নেতাকর্মী কমেন্ট করেছেন । বেশির ভাগ কমেন্ট মোবাশ্বের আলম ভূঁইয়া এমপির পক্ষেই করেছেন তার নেতাকর্মীরা।
এমএইচ