হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেহপুর এলাকায় তার পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়ির কেয়ারটেকার নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়ে সটকে পড়ে। খবর পেয়ে এলাকার বাসিন্দারা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। এতে হলরুমে কেয়ারটেকারের আসবাবপত্র, কাপড়-চোপড় এবং ড্রয়িংরুমের কিছু অংশ পুডে যায়।

জানা যায়, জহির উদ্দিন মাহমুদ লিপটন পরিবারের অপর সদস্যরা সরকারি চাকরির সুবাদে এলাকার বাহিরেই থাকেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে বাড়িটিতে কেউ থাকে না।

এদিকে রাতেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনায় লিপটন লিখেছেন, প্রিয় ফেনী সোনাগাজী ও নবাবপুরবাসী আমার বাডিতে সন্ত্রাসী বন্ধুদের অগ্নিসংযোগে আমি মোটেও বিচলিত নয়, যেখানে বাংলা এবং বাঙালির তীর্থস্থান ধানমন্ডি-৩২ নাম্বারে আগুন জ্বালিয়ে বুলডোজার দিয়ে ঘুটিয়ে পুরো বাংলাদেশকে

অগ্নিকুণ্ডের ভুতুড়ে বানিয়ে ফেলা হয়েছে। সেখানে আমার মতো নগন‍্য একজন মুক্তিযোদ্ধার সন্তানের বাড়ি পুড়িয়ে ফেলা খুবই স্বাভাবিক আমার কাছে।

তবে প্রশ্ন কেন প্রায় ১৩ মাস পর এমন পরিকল্পিত অগ্নিসংযোগ। আমি কি গত কয়েক মাসে আওয়ামী লীগ হয়েছি নাকি, অন‍্য কিছু। আমি বিচার চাই না। কারণ, আগে ৩২ ভাঙার বিচার। তারপর এভাবে বাংলার আনাচে-কানাচে পড়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনা। ধন‍্যবাদ তোমাদের এগিয়ে যাও।

সোনাগাজী মডেল থানার ওসি বায়োজিদ আকন বলেন, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে সর্বোচ্চ ২০ হাজার টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হতে পারে। তবে, কীভাবে লেগেছে এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারিনি।

মিয়ানমারে পাচারের চেষ্টা, কোস্ট গার্ডের অভিযানে সিমেন্টসহ বোট জব্দ

উখিয়ায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত ১

হাজীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭০১ শিক্ষার্থী অনুপস্থিত

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পাশে প্রকাশ্যে হরিণ জবাই

চট্টগ্রামে জব্দ ৬০ হাজার লিটার চোরাই মেরিন ফুয়েল নিলামে বিক্রির সিদ্ধান্ত

মাননীয় স্পিকার আমি এলাকায় মুখ দেখাতে পারি না: সংসদে হাসনাত আবদুল্লাহ

চিকিৎসা নিতে হাসপাতালে হাজির অসুস্থ কাক

মিরসরাইয়ে ডাকাতির ৮ ঘণ্টা মধ্যে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম শহরে মাত্রাতিরিক্ত লোডশেডিং

ডিজেল ও জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজ