হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিক্রি বন্ধ রাখা ফিলিং স্টেশনে মিললো ১৫ হাজার লিটার তেল

চট্টগ্রাম ব্যুরো

অবৈধভাবে তেল মজুদ রাখার অভিযোগে চট্টগ্রামের হালিশহর থানার পোর্টলিংক রোডে অবস্থিত আনোয়ার জাকারিয়া ফিলিং স্টেশন লিমিটেডে অভিযান চালানো হয়েছে। সোমবার দুপুর ২টা থেকে অভিযান শুরু করে জেলা প্রশাসন, বিএসটিআই ও পুলিশের সমন্বিত টিম। অভিযানে সাড়ে ১২শ লিটার অকটেন ও ১৪ হাজার লিটার ডিজেল পাওয়া গেছে। অর্থাৎ তেল বিক্রি বন্ধ রাখা সত্ত্বেও এই পরিমাণ তেল পেয়েছে অভিযানে।

অভিযানস্থলে উপস্থিত কর্মকর্তারা জানান, পাম্পটিতে তেল নেই বললেও, প্রায় ১৫ হাজার লিটার ডিজেল ও অকটেন পাওয়া গেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলমান অভিযানে পাম্পের স্টোরেজ ট্যাংক, গোপন স্টোররুম এবং স্টক রেজিস্টার মিলিয়ে দেখা হচ্ছে।

তবে এ বিষয়ে পাম্পের মালিক মো. বেলাল বলেন, বিভিন্ন সংস্থা আমার ফিলিং স্টেশনে তদারকি করছে। আমরা তাদের সব ধরনের সহযোগিতা করছি। কাগজপত্র দেখাচ্ছি, যা চাওয়া হচ্ছে তা দেওয়া হচ্ছে। আমাদের পক্ষ থেকে কোনো অনিয়ম করা হয়নি।

তিনি আরো বলেন, যদি কোনো মিল না থাকে, সেটা ভুল বোঝাবুঝি হতে পারে। আমরা হিসাব-নিকাশ পরিষ্কার রাখতে চেষ্টা করি।
অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, পাম্পে কত লিটার জ্বালানি থাকার কথা এবং বাস্তবে কত আছে, তা তদারকি করছি। অনুমোদিত সীমার বাইরে তেল মজুদের প্রমাণ মিলছে কি না, তা যাচাই করা হচ্ছে।

অভিযানের কারণে দুপুর থেকে পাম্পটির জ্বালানি বিক্রি আংশিকভাবে বন্ধ রয়েছে। এতে পোর্টলিংক রোড ও আশপাশের এলাকায় কিছুটা যানজট তৈরি হয়েছে। পাম্পের কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এখানে কম মাপও তেল কম দেওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছিল।

ক্লাসে যাওয়ার কথা বলে বের হয়েছিল হাসান, ফিরল লাশ হয়ে

বিচারপ্রার্থী বৃদ্ধ বাবার আদালতে হাজিরা শেষই হচ্ছে না

শিশু ধর্ষণকে কেন্দ্র করে রাতভর অগ্নিগর্ভ চট্টগ্রাম

পর্যাপ্ত মজুত সত্ত্বেও বাড়ল খোলা লবণের দাম

উজিরপুরের স্বঘোষিত চেয়ারম্যান সাইফুল গ্রেপ্তার

তিনদিন ধরে সমুদ্রে ভাসতে থাকা বোটের ১৪ জেলেকে জীবিত উদ্ধার

ইসলামী ব্যাংকের ৮৪ কোটি টাকা খেলাপি ঋণ অনাদায়ে সাজা

ঘরে ঘুমিয়ে থাকা শিশুটিকে নিয়ে যায় গোডাউনের অন্ধকারে

তিন বছরের শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম

হাইমচরে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ