হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাহরি নিয়ে অনাকাঙ্ক্ষিত স্ট্যাটাস, হামলার শিকার যুবক

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

কুমিল্লার মেঘনা উপজেলায় ‘রমজান মাসে সাহরি খেতে ইমাম ডাকাডাকি করলে বিরক্তবোধ হয়’- ফেসবুকে এমন স্ট্যাটাস দেয়ার অভিযোগে মবের শিকার হয়েছেন স্থানীয় এক যুবক। মবের শিকার ওই যুবকের নাম গোলাম মোস্তফা (৩৮)। তিনি মহেশখোলা গ্রামের বাসিন্দা। গতকাল সকালে উপজেলার কদমতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় একদল যুবক তার ফেসবুক স্ট্যাটাস দেখে ক্ষোভে কদমতলায় কর্মক্ষেত্রে তার ওপর হামলা করে। যুবকরা তাকে ব্যাপক মারধর করে। তাকে মারধর করার ভিডিও করাও হয়। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়- তাকে ঝুলিয়ে পেটাও। মারধরে মাটিতে লুটিয়ে পড়ার পরও তাকে লাথি মারতে দেখা যায়। এতে মারাত্মক আহত হন গোলাম মোস্তফা। স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়ে এখন নিজ বাড়িতে অবস্থান করছেন তিনি।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, কয়েকজন থানায় এসে অভিযোগ দিয়েছেন। তিনি মবের শিকার কিনা জানি না।

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার

চাঁদপুরে ৪৫টি বাজারে ১ বৈশাখ থেকে বন্ধ হচ্ছে খাজনা উত্তোলন

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তারিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ