হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবৈধভাবে মজুত করা ৫ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ

প্রতিনিধি, চাতলপাড় বন্দর (ব্রাহ্মণবাড়িয়া)

ছবি: আমার দেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে মজুত করা প্রায় ৫ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করেছে নাসিরনগর উপজেলা প্রশাসন। 

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্বভাগ নতুন বাজারে সেলিম স্টোরে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।

এ সময় প্রায় ৩২টি তেলের ড্রাম থেকে প্রায় ৫ হাজার ২০০ লিটার ডিজেল তেল জব্দ করা হয়।

জানা যায়, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটের মধ্যে অবৈধ মজুত রোধে সারা দেশে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বভাগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেলের সন্ধান পায়।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, এখানে অবৈধভাবে তেল মজুত করা হয়েছে, আমরা এখানে প্রায় ৫ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করি, অবৈধভাবে তেল মজুতের দায়ে মো. ফয়সালকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।

জব্দকৃত ৫ হাজার ২০০ লিটার ডিজেল তেল উপজেলা পরিষদ চত্বরে মানুষের চাহিদার ভিত্তিতে সরকারি দামে বিক্রি করা হয়।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম