প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের আগমন উপলক্ষে কক্সবাজারের রামুতে বিএনপির উদ্যেগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় রামু চৌমুহনীস্হ দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির উদ্যেগে একটি মিছিল বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদের সভাপতিত্বে সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যে রাখেন শেখ আবদুল্রাহ, জাবেদ ইকবাল, বিএনপি নেতা এস,এম,ফরিদুল আলম, লিয়াকত আলী খান, গোলাম কবির সওঃ, আবদুর রহিম, ফয়সাল কাদের, আবদুল আলিম,ছৈয়দ আলম, আলহাজ্ব মহিব্বুল্লাহ, মুসলেহ উদ্দীন, ডা. ইব্রাহীম বাবুল, রাশেদ সিকদার, মনজুর আলম, সাইমুম ইসলাম প্রমুখ।
অন্যদিকে সকালে উপজেলা যুবদলের আহ্বায়ক জহির আলম ও সদস্য সচিব তৌহিদুল ইসলামের নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে অপর একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
আগামী ১৩ জুন শনিবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান কক্সবাজার সফরে আসবেন,
তিনি শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত কক্সবাজার সদরের পিএমখালীসহ পাতলী খাল পুনঃখনন ও পেকুয়া ও চকরিয়ায় নবগঠিত উপজেলা ও পৌরসভা উদ্বোনের করবেন।
কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎসজীবিবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেছেন, দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আসছেন, তাকে বরণে কক্সবাজারবাসী সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এমএইচ