হোম > সারা দেশ > চট্টগ্রাম

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রায়পুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিস্কৃতরা হলেন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও কেরোয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম সরকার এবং উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন মৃর্ধা ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির সময় এই দুই নেতা অন্যায়ভাবে নির্বাচনের রিটার্নিং অফিসার অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারীর ওপর চড়াও হন। তারা নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ করেন, চেয়ার ছুড়ে মারেন এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উসকানি দেন।

দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী এই কাজের ফলে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। তাই দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে তাদের দলের সকল পদ-পদবি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এই বহিষ্কারের বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু বলেন, “দলে কোনো বিশৃঙ্খল ব্যক্তির স্থান নেই। শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা বিএনপি তাদের বহিষ্কার করেছে। এতে আমাদের কিছুই করার নেই। আমাদের দলে কোনো উশৃঙ্খল ব্যক্তির স্থান নেই।”

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম