হোম > সারা দেশ > চট্টগ্রাম

জাল নোট ও ওয়াকিটকিসহ যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের কোতোয়ালিতে জালনোট ও ওয়াকিটকিসহ যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার কোতোয়ালি থানা পুলিশ চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জালনোট ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

বিষয়টি রোববার নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম। গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আগুনশাইল গ্রামের মো. আজিম (৩০) ও একই জেলার নাঙ্গলকোট উপজেলার আশার কোটা গ্রামের মো. সোহাগ (৩৬)। তবে তারা দুজনই নগরের রিয়াজুদ্দিন বাজারের মুরগীহাটা লেন এলাকায় একটি তিনতলা ভবনে ভাড়া থাকতেন।

কোতোয়ালি থানার ওসি জানান, জিজ্ঞাসাবাদে মো. আজিম স্বীকার করেন যে, সহযোগী সোহাগের সঙ্গে যোগসাজশে তারা দীর্ঘদিন ধরে জাল টাকার কারবার করে আসছিলেন। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ওয়াকিটকি ব্যবহার করতেন তারা। সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দের অভিযোগ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন