হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ভ্যান চালক মনির হোসেন(৪৯) চট্টগ্রাম ম্যাডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।

মনির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তুগুরিয়া এলাকার বজলুর রহমানের ছেলে।

রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দু'টি তাদের হেফাজতে রয়েছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন বাস যাত্রী আহত হয়।এর মধ্যে ভ্যানের চালক মনির হোসেন গাড়িতে আটকা পড়েন।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চমেকে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এমই

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার