হোম > সারা দেশ > চট্টগ্রাম

'গণমাধ্যম কোনো দিন মুক্ত ছিলো না হয়নি হবেও না'

জেলা প্রতিনিধি, ফেনী

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন,গণমাধ্যম কোনো দিন মুক্ত ছিল না, হয়নি, হবেও না।

শনিবার ফেনী রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমীন খান, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিম।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,দৈনিক ফেনী'র সম্পাদক আরিফ রিজভী, যমুনা টিভির প্রতিবেক আরিফুর রহমান, সময় টিভির আতিয়ার স্বজল প্রমুখ।

তিনি বলেন, গত ৮ মাসে আমরা অনেক স্বাধীনতা ভোগ করেছি। এ অবস্থা সব সময় থাকবে না। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ফেনী থেকে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে হবে। কোনো পক্ষ বিপক্ষ নয়, মানুষের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ থেকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যারা নিপীড়িত আমরা তাদের পক্ষে আগেও ছিলাম, এখনো আছি। আসলে সব জায়গায় অনৈক্য, এটা জাতীয় পর্যায়েও রয়েছে। রাজনীতির সাথে সাংবাদিকতাকে এক করা যাবে না। জাতীয় পর্যায়ে থেকে মফস্বল পর্যন্ত সাংবাদিকদের মধ্যে অনৈক্য রয়েছে। তাই গণমাধ্যম কোনো দিন মুক্ত হয়নি।

এমএস

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার