হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিরাজগঞ্জে জাল টাকা ক্রয়-বিক্রয়ে যুবককে ১০ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল টাকা ক্রয়-বিক্রয়ের অভিযোগে ফরিদুল ইসলাম নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক নজরুল ইসলাম এই আদেশ প্রদান করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ফরিদুল ইসলাম উল্লাপাড়া উপজেলার মাটিকুড়া মাঠপাড়া গ্রামের কালাচাঁনের ছেলে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১০ মে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) জাল টাকা ক্রয়-বিক্রয় করছেন আসামিরা । এক হাজার টাকার ৮০টি জাল নোটসহ ফরিদুল ইসলামকে আটক করা হয়। এঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই ইশানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

এমই

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না