হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় ১০ ফুটের বার্মিজ অজগর উদ্ধার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের নাপিতপাড়া এলাকা থেকে ২৫ কেজি ওজনের ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার দুপুরে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী খয়রাতি পাড়া এলাকার শহিদুল ইসলাম জানান, অজগরটি একটি আম গাছে বসে ছিল। এক নারী প্রথমে সাপটিকে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে দৌছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।

বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি বলেন, স্থানীয়দের ফোন পেয়ে আমরা দ্রুত সেখানে যাই এবং অজগরটি উদ্ধার করি। এটি একটি বার্মিজ প্রজাতির অজগর। যার ওজন প্রায় ২৫ কেজি ও দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। এটি সুস্থ রয়েছে এবং বন বিভাগের তত্ত্বাবধানে শিগগিরই প্রাকৃতিক বনে অবমুক্ত করা হবে।

উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, এ ধরনের অজগর বনের পরিবেশ ও বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই উদ্ধার করার পর আমরা সাধারণত সেগুলোকে নিরাপদ বনে অবমুক্ত করি।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম