হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি রতন আটক

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের ফরিদগঞ্জে চিহ্নিত শীর্ষ মাদক কারবারি ও ডজনখানেক মামলার আসামি মো. রতন প্রকাশ রতন রাঢ়ি (৩৬) -কে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব সন্তোষপুর গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই গ্রামের সেকান্দর আলীর ছেলে। রতন দীর্ঘদিন মাদক কারবারে জড়িত বলে জানা গেছে।

ফরিদগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. রাকিবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ আগস্ট ২০২৫) রাতে ওই এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে রতনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। রতনের বিরুদ্ধে আগেরও আটটি মাদক ও মারামারিসহ ১২টি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, যৌথবাহিনীর অভিযানে আটক মাদক কারবারি রতনের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম