হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লার তিতাসে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া কবরস্থানের পাশে বালুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই নারীর আনুমানিক বয়স ৪০ বছর।

স্থানীয়রা জানান, রাতে এক অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্বার করে থানায় নিয়ে যায়। ওই নারীর গায়ের রঙ শ্যামলা, পরনে ছিল কমলা রঙের ব্লাউজ ও জলপাই কালার শাড়ি।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, খবর পেয়ে দক্ষিণ আকালিয়ার কবরস্থানের পাশ থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করি। এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে ওই নারীর মৃত্যুর কারণ জানা যাবে।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম