হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কাউসার ইসলাম (৪০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের চৌমুহনী-সোনাইমুড়ী সড়কের আপানিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি দ্রুতগতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় উঠতে থাকা কাউসার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, কুমিল্লা থেকে চৌমুহনী পৌরসভাগামী একটি বেপরোয়া গতির মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার একজন যাত্রী মারা গেছেন। পুলিশ গাড়িটি জব্দ করেছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো উদয় বিতর্ক প্রতিযোগিতা