হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গ, মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত

গুলিবিদ্ধ ১০

খাগড়াছড়ি ও গুইমারা প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ১৪৪ ধারা ভেঙে পাহাড়িদের হামলায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন পাহাড়িসহ কয়েকজন বাঙালি।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার খাদ্য গুদাম এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করা নিয়ে ঘটনার সূত্রপাত হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা পাহাড়িদের সরে যেতে নির্দেশ দেন। এতে কয়েকজন নারী-পুরুষ তাদের ওপর চড়াও হয়।

এক পর্যায়ে স্থানীয় রামেশু বাজার এলাকায় ভাড়াবাসায় পরিচালিত ভবনে শিক্ষা অফিস, সমাজসেবা, যুব উন্নয়নসহ বিভিন্ন সরকারি অফিস আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীর। পরে পাহাড়িরা গুইমারা বাজারের দিকে যেতে চাইলে স্থানীয় বাঙালিদের প্রতিরোধের মুখে পড়ে। এরপর পাহাড়ি-বাঙালিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরীকে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। সেখানে এখন উত্তেজনা বিরাজ করছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম