হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিশুদ্ধ পানির সংকটে কাপ্তাইয়ের মাহাজনপাড়ার ৬৯ পরিবার

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

আমার দেশ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি মাহাজনপাড়ায় বিশুদ্ধ পানির সংকটে ভুগছে ৬৯পরিবার। শুষ্ক মৌসুমে পানির উৎস শুকিয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে পানির সংকটে ভুগছে উপজাতি সম্প্রদায়।

স্থানীয়রা জানান, তাদের একমাত্র পানির উৎস হলো পাহাড়ি ঝরনা ও ছড়ার পানি । বিশুদ্ধ পানির অন্য কোনো স্থায়ী উৎস না থাকায় ৬৯ পরিবার শুষ্ক মৌসুমে মানবেতর জীবনযাপন করছে। ব্যবহার ও পান করার উপযোগী নিরাপদ পানি না থাকায় প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। ফলে দুই থেকে তিন কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে দেখা যায় নারী ও শিশুদের। বছরের বেশির ভাগ সময় অস্বাস্থ্যকর পানি ব্যবহার করার কারণে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে তারা।

স্থানীয় বাসিন্দা ফাইমং কার্বারী জানান, পানির তীব্র সংকট ছাড়াও যোগাযোগব্যবস্থা খুবই খারাপ । বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চায় এলাকাবাসী।

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল