হোম > সারা দেশ > চট্টগ্রাম

রায়পুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে জনবসতি

‎উপজেলা প্রতিনিধি, (রায়পুর) লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন খাল ও জলাশয় থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে, পাশাপাশি স্থানীয় ফসলি জমি, বসতবাড়ি ও সড়ক-রাস্তাঘাট পড়েছে মারাত্মক ঝুঁকিতে।

‎রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের শেখপাড়া বেড়িবাঁধের পাশে সরকারি খাল থেকে গত দুই মাস ধরে অভিনব কৌশলে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছেন স্থানীয় ছাত্রদল নেতা নাঈম। নৌকার ভেতরে ড্রেজার বসিয়ে পাইপ ফিটিং করে খাল থেকে বালু তোলা হয়।

‎স্থানীয়দের অভিযোগ, প্রশাসন অভিযানে গেলেই নৌকা সরিয়ে নেয়া হয়। ফলে কর্মকর্তারা ঘটনাস্থলে কোনো মেশিন খুঁজে পান না। পরে আবারও একইভাবে বালু উত্তোলন শুরু হয়।

‎এছাড়া উপজেলার চর আবাবিল, উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের বিভিন্ন খাল, পুকুর ও নদীঘেঁষা এলাকায় প্রকাশ্যে চলছে অবৈধ ড্রেজার ব্যবসা। ছাত্রদল, যুবদল, আওয়ামী লীগ ও বিএনপির ব্যানারধারী একাধিক প্রভাবশালী নেতা এ কাজে জড়িত বলে অভিযোগ উঠেছে।

‎সম্প্রতি চর আবাবিল ইউনিয়নের চরপক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি পুকুরে ছয় মাস ধরে চলছে ড্রেজার কার্যক্রম চালাচ্ছে আমির । বিকট শব্দ ও ভূমিধসের আতঙ্কে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন।

‎পরিবেশ অধিদপ্তরের একটি সূত্র জানায়, খাল, পুকুর বা বদ্ধ জলাশয় থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এতে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় সড়ক, ফসলি জমি, ঘরবাড়ি ও গাছপালা।

‎অভিযোগের বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন, “যেসব স্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে, সেসব স্পটের তালিকা দিলে প্রশাসন পাঠিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

হামলা-লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার

সেন্টমার্টিনে কেয়াগাছ কেটে দখলের চেষ্টা

কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

ধানের শীষে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক, যা বললেন স্বামী

নোয়াখালীর ৬টি আসনে ৩৫ প্রার্থীর জামানত বাতিল

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

ওমরা শেষে ফেরার পথে চালকসহ ৫ বাংলাদেশি নিহত