হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভারতের বিলোনিয়ায় ৭ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পরশুরাম-ফুলগাজী (ফেনী)

পরশুরামের সীমান্ত পথে ভারত যাওয়ার সময় ৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের বিলোনিয়া থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় ভারতের বিলোনিয়ার তবলা চৌমুহনী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, ইউরোপের দেশ বুলগেরিয়ার ভিসা পেতে পরশুরাম পৌর এলাকার বাসপদুয়া সীমান্ত দিয়ে ভারতের আমজাদনগরে যায় ৭ জন বাংলাদেশি। তারা ভিসা ছাড়াই ভারতে অবস্থান করছিল। সেখান থেকে দিল্লি যাওয়ার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তবলা চৌমুহনী এলাকা থেকে বিলোনিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে থানা হাজতে নিয়ে যায়।

আটককৃতরা হলেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সুনাম উদ্দিনের ছেলে রবিন হোসাইন (২৮), নওগাঁ জেলার পত্নীতলার রঘুনাথ গ্রামের আবু জাফরের ছেলে মো রাফি (২৫), ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এমদাদ হোসাইন (২৭), একই উপজেলার উত্তর গুথুমা গ্রামের আহমেদের ছেলে সাইদুর জামান (২৮), নরসিংদী জেলার রায়পুর উপজেলার চরসুবুদ্ধি গ্রামের আবদুর রহমানের ছেলে ফয়সাল (২৪), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গাজরা গ্রামের ফারুক মোল্লার ছেলে রায়হান মোল্লা (২১) ও ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ফয়েজ আহমদের ছেলে গিয়াস উদ্দিন (৩৫)।

পরশুরাম মডেল থানার ওসি নুরুল হাকিম বলেন, বিষয়টি জেনেছি। খোঁজ-খবর নেয়ার চেষ্টা করছি।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল