হোম > সারা দেশ > চট্টগ্রাম

আ.লীগের একতরফা ভোটের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২০১৬ সালে আ.লীগের একতরফা ভোটের সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহাম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত আড়াইটার দিকে চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিগত ২০১৬ সালে একতরফা ভোটে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেসময় শীষ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ছিলেন নুর উদ্দিন মহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী।

তিনি আমার দেশকে বলেন, ২০১৬ সালে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রায় ১০ বছরের মধ্যে এলাকায় কোন উন্নয়ন করেনি। বড় বড় শিল্প কারখানা মালিকদের অনাপত্তি পত্র এবং ট্রেড লাইসেন্স দিতে গিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরিষদের রাজস্ব আয়ের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে আমার এলাকাবাসীর অভিযোগের কোনো অন্ত নেই।

অপরদিকে সোনাইছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নুরুদ্দিন আমার দেশকে বলেন, ২০১৬ সালে আমি ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচন করেছিলাম। ইউনিনের ৯টি ওয়ার্ডে বিএনপির কোনো মেম্বার প্রার্থীকে সে ভোটকেন্দ্রে যেতে দেয়নি।

চট্টগ্রাম পাঁচলাইশ থানার থানার ওসি (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন আমার দেশকে বলেন, সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনির আহমদকে কাতালগঞ্জ এলাকায় তার বাসা থেকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অন্য থানায় মামলা রয়েছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার