হোম > সারা দেশ > চট্টগ্রাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও দেশে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়েনি: অর্থমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

নানা চাপের মধ্যেও সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেও দেশের দ্রব্যমূল্যের ওপর কোনো প্রভাব পড়েনি, তেলের দাম বাড়েনি, তেলের সংকট হয়নি, পরিবহনে ভাড়া বাড়েনি। স্বাভাবিক গতিতে দেশ এগিয়ে চলছে। সবার সহযোগিতা পেলে আগামীতেও বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে। সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূর্ণ বাস্তবায়ন করতে পারবে।

রোববার নগরের মেহেদিবাগের বাড়িতে আয়োজিত ঈদুল ফিতর-পরবর্তী মেজবানিতে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, দেশের মানুষের চেহারািই বলে দিচ্ছে দেশে গণতান্ত্রিক পরিবেশ স্থিতিশীল। তারা যে মুক্ত হয়েছে, সেটি মুখের ভাষায় বলে দিচ্ছে। একটি নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে রয়েছে; সেটি মানুষের মাঝে ঈদের আনন্দ-উচ্ছ্বাস দেখলেই বোঝা যায়। তারা তাদের মালিকানা ফিরে পেয়েছে, জনগণ মালিকানার যে অনুভূতি, সেটি উপভোগ করছে।

অর্থমন্ত্রী আরো বলেন, সামনে এভাবে দেশ চালাতে হলে জনগণের সহযোগিতা, সংযম লাগবে। সবাই মিলে সহযোগিতা করলে এভাবে এগিয়ে যাবে দেশ।

আয়োজিত মেজবানিতে নগরের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজন হয়ে ওঠে ঈদ পুনর্মিলনী। একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ব্যস্ত হয়ে ওঠেন নেতাকর্মীরা। সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা আসতে থাকেন। বেলা বাড়তেই ভিড় বাড়ে নেতাকর্মীদের। সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাড়িটিতে।

এদিকে নগরের স্মরণিকা ক্লাবে মেজবানের আয়োজন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়া চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করও দলীয় নেতাকর্মী, পেশাজীবী ও স্থানীয় বাসিন্দাদের সম্মানে ঈদ-পরবর্তী মেজবানির আয়োজন করেছেন স্ব-উদ্যোগে। এদিন নগরে মন্ত্রী-এমপিদের বাসা-বাড়ি ও কমিউনিটি সেন্টারগুলো কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এ ধরনের মেজবানি দলের নেতা ও কর্মীর মধ্যে ভাতৃত্ববোধ, সৌহার্দ্য আরও বাড়াবে এবং দলের ভিত আরও মজবুত করবে। দলে ইতিবাচক ভূমিকা রাখবে এই সামাজিক আয়োজনগুলো।

ঈদ পুনর্মিলনীতে রূপ নিলো সীতাকুণ্ডে মেজবান আয়োজন

চট্টগ্রামের পর্যটনকেন্দ্রগুলোতে ১০ গুণ বেশি দর্শনার্থী

তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: স্ত্রী-সন্তান নিহত হলেও যেভাবে বাঁচলেন স্বামী

লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজের জ্বালানি খালাস: পাইপলাইনে আরো ২টি

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত

মধ্যরাতে বাস-ট্রেনের সংঘর্ষ: পরিচয় মিলল নিহত ১২ জনের

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী

নেতাদের ঘরে ঘরে চাটগাঁইয়া ঐতিহ্যের মেজবান