হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আদালত থেকে ১৯১১ মামলার নথি গায়েব

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে আদালত থেকে বিভিন্ন মামলার ১ হাজার ৯১১টি নথি (কেস ডকেট) হারিয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে গতকাল রাতে নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভুঁইয়া।

আদালত সূত্র জানায়, গায়েব হওয়া নথিগুলো হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা সংশ্লিষ্ট। আদালত ভবনের স্টোরে স্থান সংকুলন না হওয়ায় এসব নথি প্লাস্টিকের বস্তায় ভরে বারান্দায় রাখা ছিল।

জিডিতে উল্লেখ করা হয়, সেখানে চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ের ২৮ থেকে ৩০টি কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে জায়গা-স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১ হাজার ৯১১টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। অবকাশকালীন ছুটির সময় গত ১৩ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও নথিগুলো পাওয়া যায়নি।

কক্ষে জায়গা না থাকার কারণেই এসব নথি বাইরে রাখতে হয়েছিল বলে দাবি করেন সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া। তবে সিনিয়র আইনজীবীরা বলেছেন, জায়গা স্বল্পতার কারণে গুরুত্বপূর্ণ মামলার নথি অরক্ষিত বারান্দায় রাখা দায়িত্বশীলতার পরিচয় নয়। এখানে কারো গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা উচিত। এসব ডকেটের জন্য বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হবেন এবং আদালতের কাজও বাধাগ্রস্ত হবে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, নথি হারানোর বিষয়ে জিডি করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

/এফ/

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত