হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুজিব-হাসিনার গুণগান: চট্টগ্রামে মাঝপথে একুশের আবৃত্তি অনুষ্ঠান বন্ধ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি আবৃত্তি অনুষ্ঠানে পতিত স্বৈরচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কবিতা পাঠ করায় মাঝপথে বন্ধ করে দিয়েছে ছাত্র জনতা। কবিতার পাঠ নামে শেখ হাসিনা ও শেখ মুজিবের গুণগান করার অভিযোগ ছাত্র-জনতার।

শুক্রবার চট্টগ্রামের শহীদ মিনারে টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন।

তাদের অভিযোগ, প্রগতিশীলতার আড়ালে সাংস্কৃতিক বা আবৃত্তি অনুষ্ঠানের এসব সেল শেখ হাসিনার পারপাস সার্ভ করছে। জাসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশিদও এসময় ছিলেন।

তিনি বলেন, কবিতার পাঠের আড়ালে তারা পতিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করছিল। আমরা প্রথমে তাদের নিষেধ করেছি। পরে প্রতিবাদ জানিয়েছি। এরপর যে ছেলেটি কবিতা পড়ছিল, সে ক্ষমা চেয়েছে। আরিফ সাদিক নামে এক শিক্ষার্থী বলেন, ভারতের ‘র’ এর পরিচালিত এসব অনুষ্ঠান করে শেখ হাসিনাকে শক্তিশালী করছে তারা। এই পাঠ, সেই পাঠ।

অনেক সাংস্কৃতিক সংগঠন ভারতের গোয়েন্দা সংস্থা পরিচালিত। গত ১৫ বছর দেশের ইসলামী সংস্কৃতি ও ভারতীয় আগ্রাসন বিরোধীদের বিরুদ্ধে এসব সেলকে ব্যবহার করেছে। আমরা এসব সেল ভেঙে দিবো।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, অনুষ্ঠানে শেখ হাসিনাও শেখ মুজিবের গুণগান করার অভিযোগ করা হয়। পরে পুলিশের একটি দল ওখানে গেছে। ততক্ষণে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

এমএস

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি